1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. সবুজ, ভোলা:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১০৪ বার পঠিত
Spread the love
মো. সবুজ, ভোলা:
খেলাফত মজলিস ভোলা সদর উপজেলার উদ্যোগে তাকওয়াভিত্তিক সমাজ বিনির্মাণে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৪ টায় ভোলা জেলা পরিষদ হল রুমে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভোলা সদর উপজেলা সভাপতি মাওলানা মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ছাবেদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস ভোলা জেলা শাখার সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা মোঃ আবু জাফর আব্দুল্লাহ। প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ ও বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস ভোলা জেলার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, খেলাফত মজলিস ভোলা জেলার
সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ অধ্যক্ষ মোঃ সালেহ উদ্দিন, আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম আজিজিয়া মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মাওঃ মোঃ তৈয়্যবুর রহমান, খেলাফত মজলিস ভোলা জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মাওঃ সামছুল আলম চৌধুরী, খেলাফত মজলিস ভোলা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আসাদুল্লাহ, বায়তুল মাল সম্পাদক মাওঃ শিব্বির আহম্মদ ওসমানী, ভোলা পৌরসভার সভাপতি মোঃ মনিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস ভোলা জেলা শাখা সভাপতি মুহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানে পবিত্র কোরআনুল কারিম থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওঃ মোঃ মাহমুদুল হাসান।
 অতিথিরা তাদের বক্তব্যে বলেন,  বৃক্ষের গোড়ায় পানি নয়, রক্ত ঢালতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েই নিজেকে গড়ে তুলতে হবে। তারা আরোও বলেন,  রোযাকে আল্লাহ ফরয করেছেন তাকওয়া অর্জনের জন্য। আর এই তাকওয়াই হল সুন্দর সমাজ, আদর্শ রাষ্ট্র ও বৈষম্যহীন জীবনব্যবস্থার একমাত্র মাধ্যম। মানুষের মধ্যে তাকওয়া অর্জিত হলে সমাজ থেকে অন্যায়, সন্ত্রাস, জুলুম, দূর হবে। তারা বলেন ইসলামই একমাত্র পরিপূর্ণ জীবনব্যবস্থা। ইসলামী খেলাফতই পারে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে। তাই আসুন, এই মাহে রমজানে আত্মশুদ্ধির পাশাপাশি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হই।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন