1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ৩ ধাপের প্রস্তুতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ৩ ধাপের প্রস্তুতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ভোলায় ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ৩ ধাপের প্রস্তুতি

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৪৫ বার পঠিত
Spread the love

ভোলায় ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ঝড়ের আগে, দুর্যোগের সময় এবং দুর্যোগের পরবর্তী এই তিন ধাপের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরি। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির করা সভায় এ কথা জানানো হয়।

সভায় জানানো হয়, উপকূলে ৭৪৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেখানে ১০ লাখের বেশি মানুষ আশ্রয় নিতে পারবেন। এছাড়া খোলা আটটি কন্ট্রোল রুমের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ১৩ হাজার ৬০০ স্বেচ্চাসেবীকে। গঠন করা হয়েছে ৯২টি মেডিকেল টিম।

সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, কোস্টগার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলামসহ জরলা প্রশাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া সিপিপি, রেডক্রিসেন্ট, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। সভায় সবোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানান জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন