1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীকে মারধরের অভিযোগ সহপাঠীর বাবার বিরুদ্ধে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীকে মারধরের অভিযোগ সহপাঠীর বাবার বিরুদ্ধে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ভোলায় চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীকে মারধরের অভিযোগ সহপাঠীর বাবার বিরুদ্ধে

মো. সবুজ, ভোলা:
  • প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পঠিত
Spread the love

মো. সবুজ, ভোলা:

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে মো. আসিফ (১১) নামের এক চতুর্থ শ্রেনী পড়ুয়া শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে তারই এক সহপাঠীর বাবার বিরুদ্ধে।

বুধবার (২২ অক্টোবর) সকালে রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামে এ ঘটনা ঘটে।

আসিফ ওই গ্রামের শহিদুল্লাহ চৌকিদারের ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী।

অপরদিকে অভিযুক্ত ওই ব্যাক্তির নাম শাহাবুদ্দিন। তিনি আসিফের এক সহপাঠীর বাবা। তারা একই এলাকার বাসিন্দা।

আসিফের বাবা শহিদুল্লাহ চৌকিদার জানান, গেল সোমবার বিকেলে শাহাবুদ্দিনের ছেলে ও আসিফসহ কয়েকজন সহপাঠী মিলে খেলা করার সময় গুরুতর আহত হয়ে শাহাবুদ্দিনের ছেলের একটি হাত ভেঙে যায়। এরপর ছেলের চিকিৎসা শেষে আজ সকালে তার ছেলের সহপাঠীদের উপর প্রতিশোধ নিতে আসিফকে মারধর করেন। এসময় আসিফ পা ও মাঝায় প্রচুর আঘাত পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

তিনি অভিযোগ করে আরও বলেন, আমার ছেলে আসিফ অপরাধ করলে শাহাবুদ্দিন আমাকে জানাতে পারতে। কিন্তু শাহাবুদ্দিন একজন অভিভাবক হয়ে এতো ছোট্ট একটি ছেলেকে রাস্তায় পেয়ে কুকুরের মত মেরেছে। এসময় তিনি এর সঠিক বিচার দাবী করেন।

এবিষয়ে জানতে অভিযুক্ত শাহাবুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি অস্বীকার করে বলেন, আজ সকালে এমন কোন ঘটনাই ঘটেনি। বরং আসিফকে তার পিতাই মেরে হাসপাতালে ভর্তি করেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন