1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় জমিসংক্রান্ত বিরোধে সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় জমিসংক্রান্ত বিরোধে সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় জমিসংক্রান্ত বিরোধে সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’

ইব্রাহিম আকতার আকাশ , ভোলা
  • প্রকাশিত : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৮৯ বার পঠিত
Spread the love
ইব্রাহিম আকতার আকাশ , ভোলা
ভোলার তজুমদ্দিন উপজেলায় জমিজমা বিরোধের জেরে এক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ওই সাংবাদিকের নাম মো. মোর্শেদ আলম। তিনি শেয়ার নিউজ২৪ এর স্টাফ রিপোর্টার হিসেবে ঢাকায় কর্মরত আছেন।
জানা গেছে, ওই উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খাসেরহাট এলাকায় জমিজমা নিয়ে মোর্শেদের বাবা মো. নুরুল আমিন ও স্থানীয় মো. হুমায়ুন কবিরের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে হুমায়ুন বাদী হয়ে নুরুল আমিন, মো. সোহান, মো. মোর্শেদ আ: সালাম ও জামালকে আসামি করে আদালতে মারামারির একটি মামলা দায়ের করে।
ওই মামলায় বলা হয়, শুক্রবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে জমিজমা বিরোধকে কেন্দ্র করে হুমায়ুন কবির, মোতাহার উদ্দিন, মনসুরা বেগমকে মামলায় উল্লিখিত আসামিরা মারধর করেছে। ওই মামলায় মোর্শেদ আলমকে ৪ নম্বর আসামি করা হয়।
এ বিষয়ে মোর্শেদ আলম বলেন, হুমায়ুন কবিরের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের জমিজমা বিরোধ নিয়ে বাড়িতে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। প্রথমে তারা হামলা করলেও পরে ভোলা আদালতে মামলা করে। সেখানে আমাকে ৪ নম্বর আসামি করা হয়েছে। অথচ ঘটনার দিন আমি ঢাকায় ছিলাম। আমাকে বাড়ি থেকে ফোন করে মামলার বিষয়ে জানানো হয়েছে। আমি ঢাকায় থেকে কীভাবে তাকে মারধর করেছি সেটি আমার প্রশ্ন। আমার বিরুদ্ধে হয়রানি ও উদ্দেশ্যমূলক এই মিথ্যা মামলা করায় আমি হতবাক হয়েছি। বিষয়টি আমি স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েছি।
এ ব্যাপারে মামলার বাদী হুমায়ুন কবিরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় ইউপি সদস্য মঞ্জু হাওলাদার বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনাটি আমি শুনতে পেয়েছি। পরে জানতে পেরেছি হুমায়ুন কবির আদালতে ৫ জনকে আসামি করে মামলা করেছে। ওই মামলায় সাংবাদিক মোর্শেদকে আসামি করা হয়েছে। কিন্তু মোর্শেদ দীর্ঘদিন ধরে ঢাকায় রয়েছে। ঘটনার দিন সে এলাকায় ছিলো না।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক বলেন, এই ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলার তদন্তের জন্য নির্দেশ দিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হবে। যাতে করে কেউ হয়রানি না হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন