
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
জিয়া পরিষদ ভোলা জেলার ৫১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। আলহাজ্ব নুরুন্নবী তালুকদারকে আহবায়ক এবং মো: আকবর হোসেনকে সদস্যসচিব করে রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশায় কর্মরত জাতীয়বাদী চেতনা লালিত পেশাজীবীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়। আগামী ৬ মাসের মধ্যে বিভিন্ন ইউনিটের কমিটি গঠন করে পূর্নাঙ্গ জেলা কমিটি গঠনের কথা রয়েছে।
শৈশব থেকে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত, নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক মো: সাজ্জাদ হোসেন পারভেজকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। রাজনীতি পরিবারে বড় হওয়া লালমোহন হাইস্কুলে ৯২ ব্যাচের মেধাবী এ শিক্ষার্থীকে জিয়া পরিষদে অন্তর্ভুক্ত করায় অভিনন্দন জানিয়েছেন ঐকতান ৯২ এর সদস্যবৃন্দ।