1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় ট্রলি চাপায় অটোরিকশা চালক নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় ট্রলি চাপায় অটোরিকশা চালক নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় ট্রলি চাপায় অটোরিকশা চালক নিহত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২৫৬ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলায় মালবাহী ট্রলি ও অ‌টো‌রিক্শার মুখোমুখি সংঘর্ষে মো. সে‌লিম (৩০) না‌মের এক অ‌টো‌রিকশা চালক নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় অ‌টো‌রিকশায় থাকা এক যাত্রী আহত হ‌য়ে ভোলা সদর হাসপাতা‌লে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৮ জানুয়ারি) দুপুর পৌ‌নে ৩টার দি‌কে ভোলা সদর উপজেলার ভেদু‌রিয়া ইউনিয়নের ব্যাংকেরহাট বাজার সংলগ্ন সড়‌কে এ ঘটনা ঘ‌টে। নিহত সে‌লিম ভোলা সদর উপ‌জেলার ভেলু‌মিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়া‌র্ডের চরগাজী গ্রা‌মের না‌ছির মাঝির ছেলে।

ভেদু‌রিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা কামাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, সে‌লিম চরগাজী থেকে যাত্রী নি‌য়ে ব্যাংকেরহাট বাজারের দিকে যাচ্ছিলো। এ সময় ভোলা থেকে চালবোঝাই এক‌টি ট্রলি ভেলু‌মিয়া বাজার যাচ্ছিল। অ‌টো‌রিক্শাটি ব্যাংকেরহাট হাট বাজার সংলগ্ন সড়‌কে উঠলে দ্রুতগামী ট্রলি‌টির সা‌থে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই চালক সে‌লিম নিহত হয়।

ভেলু‌মিয়া পুলিশ তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, খবর পে‌য়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহ‌তের লাশ উদ্ধার ক‌রি। এছাড়া ট্রলিটি‌কে জব্দ করা হ‌য়ে‌ছে এবং চালক পলাতক রয়েছে। তা‌কে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন