1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় তাবলিগের ১৫ মুসল্লিকে নেশাদ্রব্য খাইয়ে টাকা লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় তাবলিগের ১৫ মুসল্লিকে নেশাদ্রব্য খাইয়ে টাকা লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় তাবলিগের ১৫ মুসল্লিকে নেশাদ্রব্য খাইয়ে টাকা লুট

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২১৯ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলায় তাবলিগ জামায়াতে আসা ১৫ জন মুসল্লিকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে টাকা-পয়সা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। ২ জুন শুক্রবার সন্ধ্যার পর সবার জ্ঞান ফিরেছে। এর আগে এদিন সকালেই ওই ১৫ মুসল্লিকে অসচেতন অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ফজলুর রহমান মাস্টার বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মুসল্লিরা হলেন- মো. আনছানার আলী, মাওলানা আরিফ, বাবুল হক, মোখলেছ, সাইদুর রহমান, মেহেরাব আলী, আক্কাস আলী, তোফাজ্জল হোসেন, আক্কাস আলী, মোহাম্মদ হোসেন বাবুল, আবু বকর সিদ্দিক, দেলোয়ার হোসেন, মো. জালাল হোসেন, আবদুল কাদের ও মুফতি আমিনুল ইসলাম। ১৫ জনের মধ্যে দিনাজপুরের ১১ জন, ফরিদপুরের দুজন, কুমিল্লার একজন ও বগুড়ার একজন।

জানা গেছে, এক চিল্লার একটি জামায়াত বুধবার ঢাকার টঙ্গী থেকে ভোলার মারকাজ মসজিদে আসেন তারা। সেখান থেকে পরদিন সকালে তাদের ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ফজলুর রহমান মাস্টার বাড়ি জামে মসজিদে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে তারা সবাই মসজিদে ঘুমিয়ে পড়েন। রাতের খাবারের সঙ্গেই নেশাজাতীয় কিছু মেশানো ছিল বলে তারা ধারণা করছেন। শুক্রবার সকালে ফজরের নামাজ পড়তে এসে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ মুসল্লিরা তাদের অচেতন অবস্থায় দেখতে পান। এরপর তাদের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাতের যেকোনো সময় তাবলিগের মুসল্লিরা অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তাদের সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে গেলেও মোবাইল বা অন্য কোনো মালামাল নেয়নি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী খাবারে নেশা মেশানো হয়েছে বলে ধারণা স্থানীয়দের। কারণ হিসেবে তারা বলছেন, খাবারের পরপরই অচেতন হয়ে পড়েন সবাই।

সদর থানার ওসি মো. শাহীন ফকির জানান, ঘটনাটি খুবই কষ্টকর। এ ঘটনায় জেলা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও সাইবার ক্রাইম অনুসন্ধান শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন