1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় দেশীয় অস্ত্র-টাকাসহ তিন ডাকাত আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় দেশীয় অস্ত্র-টাকাসহ তিন ডাকাত আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় দেশীয় অস্ত্র-টাকাসহ তিন ডাকাত আটক

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৯৯ বার পঠিত
Spread the love

 দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলায় দেশীয় অস্ত্র ও টাকাসহ তিন ডাকাতকে আটক করেছে র‌্যাব-৮। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৮ বরিশালের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহামুদুল হাসান।

আটকের সময় তাদের কাছ থেকে দুইটি রান দাঁ, একটি রড, নগদ ৬০ হাজার টাকা, আটটি সিম কার্ড ও চারটি মোবাইল উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন-মো. শাজাহান ওরফে সাজু মাঝি (৫০), মো. নিরব (৩৪) ও মো. আবুল বাশার (৩২)। তারা ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

কর্নেল মাহামুদুল হাসান বলেন, ১ ডিসেম্বর ভোলার মেঘনা নদীতে জেলেদের মাছ ধরার ট্রলারে হামলা চালায় ডাকাত দল। এসময় টাকা, মাছ, জালসহ নয় জেলেকে অপহরণ করে নিয়ে তারা। পরে অপহরণ করা জেলেদের মারপিট করে ট্রলারের মালিক ও আত্মীয় স্বজনদের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরে ওই জেলেদের ট্রলার মালিক ও পরিবারের সদস্যরা তাদের বাঁচাতে দুই লাখ আট হাজার টাকা ডাকাতদের মোবাইলে বিকাশের মাধ্যমে দেন। পরে ৩ ডিসেম্বর অপহৃত জেলেদের তারা ভোলা সদরের তুলাতুলি এলাকায় ছেড়ে দেয়। এ ঘটনা ৫ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ঘটনার সত্যতা যাচাইয়ে র‌্যাব-৮ ভোলা ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে।

তিনি আরও বলেন, এ ঘটনার পরিপ্রেক্ষিতে অপরাধীদের গতিবিধি ও অবস্থান নির্ণয় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটানা ৭২ ঘণ্টার বিশেষ অভিযান চালানো হয়। ভোলা সদরের বিভিন্ন এলাকা থেকে তিন ডাকাতকে আটক করা হয়েছে। এছাড়াও বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন