1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হলেন নাতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হলেন নাতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হলেন নাতি

মো. সবুজ, ভোলা
  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৫৮ বার পঠিত
Spread the love
মো. সবুজ, ভোলা
ভোলার বোরহানউদ্দিনে নানার বাড়িতে বেড়াতে এসে ইমন (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার( ৮ মার্চ) দুপুর ১ টার দিকে উপজেলার সাচরা ইউনিয়নের দরুন  গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত শিশু ইমন সাচরা ইউনিয়নের  বাথানবাড়ি গ্রামের ইমরানের ছেলে।
নিহতের বাবা ইমরান ও চাচা মমিন জানান, গতকাল শুক্রবার সকালে মা রুনা বেগমের সাথে নানা বাড়িতে বেড়াতে আসেন ইমন। পরে আজ সকালে নানা আ.বারেক এর সাথে মহিষ চরাতে তেতুলিয়া নদীর পাড়ে যান ইমন। মহিষকে নদীর পানিতে গোসল করানো শেষে বাড়ি ফিরে নাতিকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজখুজি করেন। পরে আজ দুপুর ১টার দিকে তেতুলিয়া নদীর পানিতে লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, এই ঘটনা আমার জানা নেই। আপনার থেকেই শুনলাম। বিস্তারিত জানার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন