1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় নিউমোনিয়ায় শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় নিউমোনিয়ায় শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় নিউমোনিয়ায় শিশুর মৃত্যু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৭৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত ১৭ জন ভর্তি হয়েছে। এর মধ্যে এক শিশু মারা গেছে।

মারা যাওয়া শিশুর নাম মুনতাহা। সে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আব্বাস উদ্দিনের ছেলে। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ইমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত এক সপ্তাহে নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১৩৭ শিশু। এখন চিকিৎসাধীন আছে ৬২ শিশু। যাদের বেশিরভাগই নিউমোনিয়া আক্রান্ত।

কয়েকদিন ধরে জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতকষ্টে ভুগছেন বাধের বাসিন্দারা।

ভোলা আবহাওয়া অফিসের অবজারভার মো. মাহবুব রহমান জানান, ভোলায় আজ ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ঘণ্টায় ৩ নটিক্যাল মাইল।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র মানুষ। কাজে যেতে পারছেন না শ্রমিকরা।

জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন বলেন, জেলায় ৩০ হাজার পিস কম্বল বরাদ্দ হয়েছে; যা দুস্থ ও ষাটোর্ধ্বদের মাঝে বিতরণ করা হয়েছে। আরও বরাদ্দ পেলে বিরতণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন