1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় ' পরিবর্তন যুব উন্নয়ন' এর আয়োজনে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় ' পরিবর্তন যুব উন্নয়ন' এর আয়োজনে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় ‘ পরিবর্তন যুব উন্নয়ন’ এর আয়োজনে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

মো.সবুজ, ভোলা:
  • প্রকাশিত : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত
Spread the love
মো.সবুজ, ভোলা:
ভোলায় সামাজিক সংগঠন “পরিবর্তন যুব উন্নয়ন” সংস্থার আয়োজনে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) সকালে সদর উপজেলার ব্যাংকের হাট কলেজ ক্যাম্পাসে এ ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মো.মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের হাট কলেজের অধ্যাপক মো.ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের হাট কো-অপারেটিভ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইসমাইল, ব্যাংকের হাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহে আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের প্রত্যান্ত গ্রাম অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা থেকে কিছুটা পিছিয়ে থাকে। তাদের ব্লাড গ্রুপটাও ঠিকমত জানা থাকে না। মুমূর্ষু অবস্থায় হঠাৎ রক্তের প্রয়োজন হলে আগে গ্রুপ শনাক্ত করতে সময় চলে যায়। তাই ‘পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার’ এই  আয়োজন চিকিৎসাখাতকে অগ্রসর করতে ভূমিকা রাখবে। ব্লাড গ্রুপিং নির্ণয় করা থাকলে ব্লাড সংগ্রহ করা সহজ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সভাপতি নেওয়াজ শরিফ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো.রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ফখরুল আলম সাব্বির, মহিলা বিষয়ক সম্পাদক রাখি আক্তারসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন