1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৮০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলায় ইলিশা-১ নামে একটি কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু করেছে বাপেক্স। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৭টায় আগ্নি ব্যবস্থাপনার মাধ্যমে এ গ্যাস উত্তোলন শুরু করা হয়। বাপেক্সের তত্ত্বাবধায়নে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রম এ উত্তোল কাজ করছে।

এখানে ১৮০ থেকে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাসের মজুদের সম্ভাবনা দেখছে বাপেক্স। সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ মে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তেলন করবে তারা।

ভোলার শাহবাজপুর ও ভোলা নর্থ নামের আলাদা দুটি গ্যাসক্ষেত্রে ৯টি কূপ খনন করা হয়। এসব কূপে মোট গ্যাস মজুদের পরিমাণ ১.৭ টিসিএফ ঘনফুট বলে নিশ্চিত করেছে বাপেক্স।

এর আগে গত ৯ মার্চ ইলিশা-১ নামের এ কূপের খনন কাজ শুরু করে বাপেক্সের প্রতিনিধি দল। গ্যাসের সম্ভাবনা যাচাই করতে আগামী অক্টোবর নতুন করে তেল-গ্যাস অনুসন্ধান করবে বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগ।

বাপেক্স ভূ-তাত্ত্বিক বিভাগের জিএম মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত বলেন, এখন টেস্টিং চলছে, মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরতায় গ্যাসের সন্ধান মেলে। যা প্রায় ৪ কিলোমিটার জুড়ে বিস্তৃত।

১৯৯৪-৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান মেলে। একের পর এক গ্যাসের সন্ধান মেলায় নতুন করে সম্ভাবনা দেখছে ভোলাবাসী।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন