1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ইব্রাহিম আকতার আকাশ , ভোলা
  • প্রকাশিত : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৪২ বার পঠিত
Spread the love
ইব্রাহিম আকতার আকাশ , ভোলা
পল্লী বিদ্যুৎ সমিতি এক ও অভিন্ন সার্ভিস কোড প্রদান এবং সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের দাবিতে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে ভোলা পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (৩ জুলাই) ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় বাংলাবাজার অফিসে অবস্থান করেন তারা। এ সময় প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে অফিস চত্বরে দাঁড়িয়ে বিভিন্ন পোস্টার, লিফলেট ও প্লে-কার্ড নিয়ে দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করেন তারা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে এ কর্মসূচী।
এ সময় আন্দোলনকারীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচী চলবে।
কর্ম বিরতিতে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. মমিনুল হক, সহকারী জুনিয়র প্রকৌশলী মো. রাজিব, প্রীতি রানী দেবনাথ, সাথী ও সালমা আক্তার। এছাড়া লাইন শ্রমিকদের মধ্যে ফরিদ আরাফাত ও ইমরান হোসেন।
বক্তারা বলেন, একই কাজ করেও ন্যায্য অধিকার বঞ্চিত রাখা হয়েছে কর্মকর্তা, কর্মচারীদের। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছে দাবি বৈষম্য দূর করে ন্যায্য অধিকার পাওয়ার। অন্যথায় এ আন্দোলন অব্যাহত থাকবে।
জীবনের ঝুঁকি নিয়ে গড়ে ১৫-২০ ঘন্টা কাজ করেন শ্রমিক কর্মকর্তারা। কিন্তু তারপরেও বঞ্চিত রাখা হয়েছে। এমন বৈষম্য নিরসন জরুরি। এ আন্দোলন করতে গিয়ে দুজন এজিএম শোকজ খেয়েছেন।
এদিকে আন্দোলনকালে বিদ্যুতের সকল জরুরি সেবা সচল ছিল। এতে ভোগান্তি পোহাতে হয়নি গ্রাহকদের।
আন্দোলনে জেলার ৫১৩ জন কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন। এরআগে ১ জুলাই একই দাবীতে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন