1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা
  • প্রকাশিত : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২১১ বার পঠিত
Spread the love

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা

ভোলা সদর ও চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে মো. ওসমান (২) ও মো. আওলাদ হোসেন (৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  রোববার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ওসমান সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রবাসী মো. মহিউদ্দিনের ছেলে এবং আওলাদ হোসেন চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার বড় মানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. আবুল কালাম মাঝির ছেলে।

মৃত ওসমানের চাচা আবু কালাম জানান, রোববার দুপুরে ওসমান বাড়ির পাশে বল নিয়ে দুষ্টুমি করছিল। বলটি পুকুরের পানিতে পড়ে গেলে তা তুলতে গিয়ে শিশুটিও পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা পুকুর থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে আওলাদ হোসেনের চাচা আবু তাহের জানান, দুপুর ২ টার দিকে বাড়ির সকলের অগোচরে আওলাদ পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে চর কচ্ছপিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন