1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ভোলায় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার

মো. সবুজ, ভোলা:
  • প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত
Spread the love

মো. সবুজ, ভোলা:

ভোলায় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ না থাকায় দুটি লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অপর একটি লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।

বুধবার (২২ অক্টোবর) সকালে ভোলার মনপুরা, লালমোহনে ও শশিভূষণ থেকে তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, বুধবার সকালে মনপুরার হাজিরহাট ইউনিয়নের চর ফয়েজদ্দিন গ্রামে আলম মাঝি (৪৫) নামের এক ব্যাক্তির লাশ পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়৷ পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

আলম মাঝি ওই গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে এবং হাজিরহাট ইউনিয়ন মৎস্য দলের সাধারণ সম্পাদক। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

অপর দিকে একই সময় ভোলার লালমোহনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সোহাগ (৩০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। পরিবার জানায়, প্রতিদিনের মত গতকাল রাতে অটোরিকশা চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হন সোহাগ। পরে সকালে স্থানীয়রা তাকে বিদ্যুৎতের তারে জড়ানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দেয়। সোহাগ লালমোহন পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হকের ছেলে।

এছাড়াও দুপুর ১টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভুষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পযন্ত লাশের সুরতাহাল ও পরিচয় শনাক্ত করা যায়নি।

শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিখ হাসান রাসেল লাশ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর জানান, আলম মাঝি রাতের যেকোন সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন