1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১৭১ বার পঠিত
Spread the love

ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মো. তছির আহমেদ (৭০) নামের এক বৃদ্ধ ও রাসেল (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১ জুলাই) সকাল ও দুপুরে ভোলা সদর ও লালমোহনে এ দুর্ঘটনা ঘটে।

তছির আহমেদ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং রাসেল চরফ্যাশন উপজেলার এওয়াজপুর গ্রামের এলাহী নূরের ছেলে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা জানান, সকালে ইলিশা সড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তছির আহমেদ নিহত হন।

অন্যদিকে দুপুরে লালমোহন উপজেলার গজারিয়া এলাকার আত্মীয়র বাসা থেকে মায়ের সঙ্গে এওয়াজপুর যাওয়ার সময় অটোরিকশা উল্টে মো. রাসেল নিহত হন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন