1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৪১৬ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলা থেকে প্রচারিত ‘ভোলা প্রকাশ’ নামে একটি ফেসবুক পেজ থেকে গত ২৫ মে ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে আলোচিত বাবু হত্যার ঘটনার বিষয়ে একটি ফলোআপ ভিডিও প্রতিবেদন প্রকাশ করা। যেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে আলাউদ্দিন হাওলাদার, কালাম সিকদার, নিজাম উদ্দিন ও শফিকুল ইসলামের নাম উল্লেখ করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁরা সরাসরি অংশ নিয়েছে বলে দাবি করা হয়। যা একেবারেই অসত্য এবং বিভ্রান্তিকর৷ বাবু হত্যা ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী একটি পক্ষের প্রচারণায় পড়ে ভোলা প্রকাশ এমন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করায় এর তীব্র নিন্দা জানাচ্ছি। এছাড়াও এ বিভ্রান্তিকর তথ্যের কারনে দেশের প্রচলিত আইনের হস্তক্ষেপ কামনা করছি।
বাবু হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এখনো এ মামলার চার্জশিট আদালতে দাখিল করেনি৷ মামলার চার্জশিট দাখিল করার আগেই ভোলা প্রকাশ ফেসবুক পেজ থেকে এ ঘটনায় সরাসরি অংশ নেয়া আসামিদের শনাক্ত করেছে কিভাবে? নিশ্চয়ই এটি উদ্দেশ্য প্রণোদিত। গণমাধ্যমের নীতিমালা ও গঠিত আইনে এসব পরিপন্থী। এমতাবস্থায় ‘ভোলা প্রকাশ’ ফেসবুক পেজ থেকে একের পর মিথ্যাচার প্রকাশ করা হচ্ছে। আমরা শ্যামপুরবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ, স্থানীয় প্রভাবশালী জনৈক একটি গ্রুপের প্রলোভনে ভোলা প্রকাশ এসব মিথ্যে ও বানোয়াট তথ্য প্রকাশ করছে। যা দেশের প্রচরিত আইনে অপরাধ। ঘটনার দিন উল্লেখিত আলাউদ্দিন হাওলাদার, শফিকুল ইসলাম, কালাম সিকদার এবং নিজাম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল না। বাবু হত্যার ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। যা আদালতের বিচারিক কার্যে প্রমাণিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন