1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় বিএমএসএফ'র কমিটি গঠন, সভাপতি শিমুল সম্পাদক নাহিদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় বিএমএসএফ'র কমিটি গঠন, সভাপতি শিমুল সম্পাদক নাহিদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় বিএমএসএফ’র কমিটি গঠন, সভাপতি শিমুল সম্পাদক নাহিদ

ইব্রাহিম আকতার আকাশ, ভোলা
  • প্রকাশিত : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৯ বার পঠিত
Spread the love
ইব্রাহিম আকতার আকাশ, ভোলা
 বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ভোলা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে শহরের কুইন আইল্যান্ড কিচেন চাইনিজ রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক শিমুল চৌধুরীর সভাপতিত্বে  সভায় বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাবের ভোলা জেলা প্রতিনিধি প্রভাষক মো. জহিরুল হক, ভোরের কাগজের জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি এম রহমান রুবেল, ভোলার বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মাহে আলম মাহী, ঢাকা মেইল ও এক টাকার খবর এর জেলা প্রতিনিধি ইব্রাহিম আকতার আকাশ, ভোলা টাইমস পত্রিকার স্টাফ রিপোর্টার আশিকুর রহমান শান্ত, জনতার বাণী ও ভোলার বাণী পত্রিকার জেলা প্রতিনিধি মো. জামিল হোসেন, ভোলা নিউজের স্টাফ রিপোর্টার টিপু সুলতান, স্বদেশ বিচিত্রা পত্রিকার জেলা প্রতিনিধি দাউদ ইব্রাহীম সোহেল খান প্রমূখ।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বিজনেস বাংলাদেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি শিমুল চৌধুরীকে সভাপতি, দৈনিক ভোরের কাগজ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি এইচ এম নাহিদকে সাধারণ সম্পাদক, তরঙ্গ নিউজের ভোলা জেলা প্রতিনিধি ইয়ামিন হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মেইল এবং এক টাকার খবর এর জেলা প্রতিনিধি ইব্রাহিম আকতার আকাশকে দপ্তর সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ সময় নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন