1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় বৃদ্ধ হত্যা মামলার মূল আসামি গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় বৃদ্ধ হত্যা মামলার মূল আসামি গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় বৃদ্ধ হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৭৬ বার পঠিত
Spread the love
ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
ভোলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বৃদ্ধ নুরুল ইসলামকে কুপিয়ে হত্যা মামলার মূল আসামি তুষারকে বরিশাল থেকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে বরিশাল শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে গেল শনিবার ইফতারের পর অভিযুক্ত তুষার দেশীয় চাপাতি দিয়ে কুপিয়ে নুরুল ইসলামকে জখম করে। পরদিন ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা ঢাকা মেইলকে তুষারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
অভিযুক্ত তুষার এবং নিহত নুরুল ইসলাম ভোলা পৌর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নুরুল ইসলাম পেশায় দিনমজুর এবং তুষার পুলিশের সোর্স হিসেবে কাজ করতো।
ওসি জানান, অভিযুক্ত তুষারসহ আরও কয়েকজন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বৃদ্ধ নুরুল ইসলামকে দেশীয় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে উল্লেখ করে নিহতের স্ত্রী থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় তুষারকে প্রধান আসামি করা হয়েছে। মামলা হওয়ার পর পুলিশ বরিশাল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলমান আছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন