1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় বোমা ও আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় বোমা ও আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় বোমা ও আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

মো.সবুজ, ভোলা
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত
Spread the love
মো.সবুজ, ভোলা
ভোলায় কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমান হাতবোমা ও আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) ভোর রাত ৫ ঘটিকায় ভোলার দৌলতখান উপজেলার চর মদনপুর থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার বেলা সাড়ে ১০ টায় কোষ্টগার্ড দক্ষিন জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো.রিপাত আহমেদ (স্টাফ অফিসার অপারেশন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দূর্ধর্ষ সন্ত্রাসী মফিজ মাল(৩৬),মামুন মাল(২২)এবং শামীম মাল(১৯) কে বেশকিছু দেশীয় অস্ত্র ও ১০ টি হাতবোমা এবং ১ টি আগ্নেয়াস্ত্র সহ আটক করা হয়।
কোষ্টগার্ড আরো জানায়,আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিল।
পরবর্তীতে আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
জনগণের জানমাল নিরাপত্তায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোষ্টগার্ড।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন