1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৭৪ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলায় চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসকের অবহেলায় রোগীর এমন মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীরা স্বজনরা। তবে চিকিৎসকের দাবি হার্ট অ্যাটাকে রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) আছিয়া বেগম (৩৫) নামে প্রসূতির মৃত্যু হয়। ভোলা সদরের ডায়াবেটিকস হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত আছিয়া সদরের শিবপুর ইউনিয়নের জেলে আবদুর রহমানের স্ত্রী। রোগীর স্বজনরা জানান, রোববার রাতে আছিয়া বেগমের সিজারিয়ান অপারেশন করেন গাইনি চিকিৎসক ডা. আফরোজা বেগম।

অপারেশনের পর একটি ছেলে সন্তানের জন্ম হয়। সিজারিয়ান সম্পন্ন হলেও রাত থেকেই রোগী অসুস্থ হয়ে পড়ে। তবে ওই রোগীকে কোনো চিকিৎসা করেনি ডাক্তার বা হাসপাতালের কোনো স্টাফ। সকালে মুমূর্ষু অবস্থায় ওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করলে পথেমধ্যে তার মৃত্যু হয়।

রোগীর স্বামী আবদুর রহমান বলেন, সিজারের পর আমাদের কাউকে ভেতরে ঢুকতে দেয়নি, তারা রোগীর চিকিৎসায় অবহেলা করেছে। হাসপাতালেই রোগীর মৃত্যু হলেও তারা তা বুঝতে না দিয়ে বরিশালে রেফার করেছে।

রোগীর স্বজন জিন্নাহ বলেন, রোগীকে সরকারি হাসপাতালে সিজার করানোর অনুরোধ করলেও তারা ভোলা ডায়াবেটিকস হাসপাতালে সিরাজ করায়, তারপর থেকে রোগীর খিঁচুনি ওঠে, রোগী অসুস্থ্য হয়ে পড়ে। তাকে আইসিইউ লাগবে বলে বরিশাল রেফার করে।

হাসপাতালের অটি ইনচার্জ ইসমাইল বলেন, সিজারের পর রোগী অসুস্থ্য ছিলেন। সকালে হঠাৎ আরো অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে আমরা জরুরি অক্সিজেন এবং আইসিইউতে নেয়ার পরামর্শ দেয়া হয়। কারণ ভোলাতে এমন সুবিধা নেই। আমাদের এখানে থাকা অবস্থায় রোগী সুস্থ ছিল। সিজারের পর কোনো সমস্যা ছিল না।

অভিযোগের ব্যাপারে গাইনি চিকিৎসক ডা. আফরোজা বলেন, অপারেশন সফলভাবেই সম্পন্ন হয়েছে। ভুল চিকিৎসা বা অবহেলায় তার মৃত্যু হয়নি। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি তাকে।

তিনি আরো বলেন, রোগী কিছুটা বয়স্ক ছিল, এটা তার পঞ্চম সন্তান। বয়স্ক মানুষের হার্ট অ্যাটাক ঝুঁকি থাকে, হয়ত সেভাবেই তার মৃত্যু হতে পারে। কারণ শুনেছি রোগী বিছানার মধ্যেই মলত্যাগ করেছিল।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন