1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ইব্রাহীম আকতার আকাশ,ভোলা:
  • প্রকাশিত : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৮৮ বার পঠিত
Spread the love
ইব্রাহীম আকতার আকাশ,ভোলা:
ভোলার চরফ্যাশনে যমুনা এক্সপ্রেস পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে চরফ্যাশন ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৪ নভেম্বর) মধ্যরাতে চরফ্যাশন উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। চরফ্যাশন ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যমুনা এক্সপ্রেস পরিবহন নামে ওই যাত্রীবাহী বাসটি চরফ্যাশন টু চট্টগ্রাম রুটে চলাচল করত। শনিবার রাত ৯ টার দিকে বাসটি চট্টগ্রাম থেকে চরফ্যাশন এসে পৌঁছায়। চরফ্যাশন বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে বাসটি দাঁড়ানো ছিল। রাত ১ টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
চরফ্যাশন থানার ডিউটি অফিসার অমিদ হাসান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ ধারণা করছে বিএনপির চলমান সহিংসতাকে কেন্দ্র করে গাড়িটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন