1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় মাদকাসক্ত যুবকের লাঠির আঘাতে সবজি বিক্রেতা নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় মাদকাসক্ত যুবকের লাঠির আঘাতে সবজি বিক্রেতা নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় মাদকাসক্ত যুবকের লাঠির আঘাতে সবজি বিক্রেতা নিহত

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা
  • প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৩২ বার পঠিত
Spread the love
ইব্রাহিম আকতার আকাশ,ভোলা
ভোলায় সুজন (৩২) নামে এক মাদকাসক্ত যুবকের লাঠির আঘাতে আব্দুর রব (৬০) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক সুজনকে আটক করেছে।
রোববার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার চরনোয়াবাদ কালীখোলা নামক জায়গায় এ ঘটনা ঘটে।
সদর থানার (ওসি) মো. মনির হোসেন মিঞা ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আব্দুর রব সদর উপজেলা ৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়নের সদুর চর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃত ফজলে রহমানের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন। ঘাতক সুজন একই গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আলি আহমেদ গাজীর ছেলে। সুজন একজন মাদকাসক্ত যুবক। মাদক মামলায় বেশ কয়েকমাস ভোলা কারাগারে ছিলেন। কিছুদিন আগে কারাগার থেকে জামিনে বের হয়েছেন। একবছর আগে গাছ থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। এরপর থেকে লাঠিতে ভর করে তিনি চলাফেরা করতেন। নেশায় আসক্ত থাকায় তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন।
নিহতের ভাই আব্দুল হাই ও সদর থানার ওসি মনির হোসেন মিঞা ঢাকা মেইলকে জানান, বেলা সাড়ে ১২ টার দিকে এক নারী চরনোয়াবাদ এলাকা থেকে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এসময় সুজন ওই নারীর সামনে দাঁড়িয়ে কিছু টাকা ভিক্ষা চায়। নারী ভিক্ষা দিতে অপারগতা প্রকাশ করলে সুজন ওই নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এসময় সবজি বিক্রেতা আব্দুর রব সবজি নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় তিনি তার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সুজন তার হাতের লাঠি দিয়ে সবজি বিক্রেতাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে সুজনকে আটক করেছে। আব্দুর রবের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন