1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় মায়ের রুমে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মারা গেলেন সজীব - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় মায়ের রুমে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মারা গেলেন সজীব - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় মায়ের রুমে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মারা গেলেন সজীব

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
  • প্রকাশিত : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩০৬ বার পঠিত
Spread the love

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:

অনেক স্বপ্ন ছিল প্রবাসে গিয়ে ভাগ্যের চাকা ঘোরাবে। এগোচ্ছিলেনও সেভাবেই।  আসছে ১৮ আগষ্ট দেশ ত্যাগ করার কথা ছিল তার। তাই সবকিছু গুছিয়ে নিয়েছেন। বাকি ছিল মায়ের রুমে বৈদ্যুতিক লাইন টানার কাজ। সেজন্য আজ রোববার (১৩ আগষ্ট) সকালে মায়ের রুমে বৈদ্যুতিক লাইন টানতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে পরপারে চলে গেলেন সজীব। বিমানে চড়ে আকাশে উড়ে প্রবাসে না গিয়ে চলে গেলেন অন্ধকার করবে।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক মো. রেজাউল ইসলাম রাজীব সজীবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সজীব ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের পল্লী চিকিৎসক মো. হারিস হোসেনের ছেলে।
সজীবের বাবা ঢাকা মেইলকে জানান, সজীব ওমান যাওয়ার জন্য প্রস্তুত ছিল। ১৮ আগষ্ট একটি ফ্লাইটে সে ওমান যাওয়ার কথা ছিল। সবকিছু গুছিয়ে রাখা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে সজীব তার মায়ের শয়নকক্ষে বৈদ্যুতিক লাইন টানতে যায়। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সজীব ঘটনাস্থলেই মারা যায়।
তার এমন আকস্মিক মৃত্যুতে দেউলা শিবপুর গ্রামে চলছে শোকের মাতম।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক মো. রেজাউল ইসলাম রাজীব জানান, এটি খুবই মর্মান্তিক একটি ঘটনা। অনেক আশা ছিল সজীব বিদেশ গিয়ে টাকা কামিয়ে দেশে পাঠাবে। কিন্তু তার সেই স্বপ্ন আজ ধূলিসাৎ হয়ে গেল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে সজীবের মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন