1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় যাত্রীবাহী বাস উল্টে ডোবায়, ১০ যাত্রী আহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় যাত্রীবাহী বাস উল্টে ডোবায়, ১০ যাত্রী আহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় যাত্রীবাহী বাস উল্টে ডোবায়, ১০ যাত্রী আহত

ইব্রাহীম আক্তার আকাশ, ভোলা
  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৯২ বার পঠিত
Spread the love

ইব্রাহীম আক্তার আকাশ, ভোলা

ভোলায় এ আর পরিবহন নামের খুলনাগামী একটি বাসের স্টিয়ারিং ভেঙে ডোবায় পড়ে গেছে। এ সময় বাসে থাকা ১০ জন যাত্রী আহত হয়েছে।

শুক্রবার (৯ জুন) ২টার সময় বোরহানউদ্দিন উপজোর খায়ের হাট রাস্তার মাথা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ারসার্ভিস ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

বোরহানউদ্দিন ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো. রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাসটি চরফ্যাশন ও লালমোহন থেকে ১৫ জন যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। বাংলাবাজার ও ভোলা শহরের আরও দুইটি বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বরিশাল হয়ে বাসটি খুলনায় পৌঁছানোর কথা ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্টেশন অফিসার রুহুল আমীন ও বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক মো. রাজীব হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিল। গাড়িটি ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ স্টিয়ারিং ভেঙে পাশের ডোবায় পড়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। এ ঘটনায় আবু তাহের (৪৫) নামে এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন