1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় যুবকের ভাসমান মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় যুবকের ভাসমান মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ভোলায় যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৮৮ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে নদীতে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন। আমরা মরদেহটি উদ্ধার করেছি। যুবকের বয়স আনুমানিক প্রায় ৩৫ বছর হতে পারে। তার পরিচয় খোঁজা হচ্ছে।

শাফিউল কিঞ্জল আরও বলেন, প্রাথমিক অবস্থায় মৃত্যুর কারণ জানা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে দু-তিন দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ভোলা মডেল থানায় হস্তান্তর করেছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন