1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় যৌথ বাহিনীর অভিযানে নারীসহ ছয়জন আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় যৌথ বাহিনীর অভিযানে নারীসহ ছয়জন আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে নারীসহ ছয়জন আটক

মোঃ সবুজ , ভোলা
  • প্রকাশিত : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পঠিত
Spread the love

মোঃ সবুজ , ভোলা

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে এক নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ১৬৬ বোতল ফেনসিডিল, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, দেড় কেজি গাঁজা এবং নগদ ৪ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

রোববার (১৯ জানুয়ারি) ভোরে সদর উপজেলার মুন্সিরচর, গুইংগারহাট, উকিলপাড়া ও মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন—মো. রাসেল (৪৪), পাভেল বিশ্বাস (৪৮), গৌতম বনিক (৪৫), মো. লিটন (৫২), মো. মাহাবুব (৩০) এবং পারুল বেগম (৪০)। তারা সবাই সদর উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব অস্ত্র ও মাদকসহ তাদেরকে আটক করা হয়। এরপর তাদেরকে ভোলা সদর থানায় সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন