1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় রাতের আঁধারে যুবকের উপর হামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় রাতের আঁধারে যুবকের উপর হামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় রাতের আঁধারে যুবকের উপর হামলা

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১০৪৯ বার পঠিত
Spread the love

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:

ভোলায় রাতের আঁধারে মো. রিয়াজ (২২) নামে এক যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর রাতেই তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (২৬ জুলাই) দিনগত রাতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামের নশু মুন্সির বাড়ির সামনে এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন রিয়াজ রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামের হারুন পাটোয়ারীর ছেলে।
অভিযুক্ত হামলাকারীরা হলেন- একই গ্রামের শহীদ মুন্সি ও তার ছেলে মো. সবুজ (২৫), মনির (২০), ও নাঈম (১৮)।
হামলার শিকার রিয়াজের অভিযোগ বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় দোকানদার কবিরের দোকান থেকে ফোনে টাকা রিচার্জ করে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে জখম করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। রিয়াজের পিঠে পাঁচটি সেলাই করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলেও মুঠোফোন বন্ধ থাকায় তাদের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, এ ঘটনায় থানায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন