1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামী আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামী আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামী আটক

মো.সবুজ, ভোলা
  • প্রকাশিত : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত
Spread the love

মো.সবুজ, ভোলা

 

ভোলায় দুর্ধর্ষ ফজলু ডাকাত বাহিনীর প্রধান ওরফে ফজুল (৪৫) ডাকাতকে আটক করেছে র‍্যাব-৮ এর একটি টিম।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।

আটক ফজলু বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের মো. হাফিজ মাঝির ছেলে।

র‍্যাব জানায়, আটক ডাকাত ফজলু ভোলায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন, তিনি একজন দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র, দস্যুতা, ডাকাতি, মাদক, চুরি, হত্যার চেষ্টা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের মোট ১২টি মামলা রয়েছে।এর মধ্যে বোরহানউদ্দিন থানার ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলো সে।

র‍্যাব আরও জানায়, মেঘনায় জেলেদের ভয়ভীতি প্রদর্শন করে মৎস্যঘাট দখলসহ বিভিন্ন রকম চাঁদাবাজি করতেন। তার অত্যাচারে সাধারণ মানুষ ছিলো নিপীড়িত। পরে আটককৃত আসামিকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন