1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি'র জেলা কার্যালয় উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি'র জেলা কার্যালয় উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র জেলা কার্যালয় উদ্বোধন

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদারঃ

ভোলা জেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকেলে   শহরের উকিলপাড়া নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদের সামনে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা এলডিপির সভাপতি মো. বশির আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলডিপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক, আলহাজ্ব মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মনির হোসেন, জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, চরফ্যাশন উপজেলা এলডিপির সভাপতি মো. সবুজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর নবী, দৌলতখান উপজেলা এলডিপির সভাপতি মোহাম্মদ আশরাফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমানসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের এলডিপি নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে এলডিপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভোলার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের অধিকার আদায়ে এলডিপি সর্বদা সোচ্চার থাকবে।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জেলা কার্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন