1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় শারদীয় দুর্গাপূজা উৎসব নিয়ে উদ্বিগ্ন পূজা উদযাপন পরিষদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় শারদীয় দুর্গাপূজা উৎসব নিয়ে উদ্বিগ্ন পূজা উদযাপন পরিষদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় শারদীয় দুর্গাপূজা উৎসব নিয়ে উদ্বিগ্ন পূজা উদযাপন পরিষদ

রফিক সাদী
  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৪২২ বার পঠিত
Spread the love
রফিক সাদী
ভোলার তজুমদ্দিন ও লালমোহনে উন্নয়ন ও শান্তি সমাবেশের নামে পাল্টাপাল্টি কর্মসূচিতে উদ্বিগ্ন পুজা উদযাপন পরিষদ। চলমান শারদীয় দুর্গা পুজা উদযাপনের সময় ইঞ্জিনিয়ার আবু নোমান পক্ষের কর্মসূচি, মহড়া ও বহিরাগত অবস্থানের প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জননিরাপত্তা সচিব, মহা পুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত দরখাস্ত দিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদ।
শনিবার শারদীয় দুর্গা উৎসবের প্রথম দিনে উপজেলা দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুপন চন্দ্র মজুমদার প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্র জানাগেছে, বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ভোলার লালমোহন এবং তজুমদ্দিনে উন্নয়ন ও শান্তি সমাবেশ চলমান রেখেছেন উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। যার অংশ হিসেবে ২০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ খাসেরহাট বাজারে শম্ভুপুর ইউনিয়ন আওয়ামিলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এদিকে ২২ অক্টোবর লালমোহন তজুমদ্দিনে উন্নয়ন ও শান্তি সমাবেশের নামে কর্মসূচি দেন ভোলা-৩ থেকে আওয়ামিলীগ মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবু নোমান। ফলে লালমোহন তজুমদ্দিনে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে।
এই পরিস্থিতিতে চলমান শারদীয় দুর্গাপূজা পালনে উদ্বিগ্ন হয়ে পরে দুই উপজেলার হিন্দু সম্প্রদায়। দরখাস্তে তারা উল্লেখ করেন, ২১ থেকে ২৪ অক্টোবর শারদীয় দুর্গা পূজা চলমান রয়েছে।  বহিরাগতদের আনাগোনা ও বিভিন্ন গুজবে এলাকায় আতংকিত অবস্থার সৃষ্টি হয়। এমতাবস্থায় চলমান শারদীয় দুর্গা পূজা উৎসব নিয়ে উদ্বিগ্ন হয়ে পরে উপজেলা পূজা উদযাপন পরিষদ।
অভিযোগের বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, উর্ধতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
উপজেলা নির্বাহি অফিসার শুভদেব নাথ জানান, উপজেলা পূজা উদযাপন পরিষদ পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। ওসি তজুমদ্দিন থানাকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানাতে বলা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন