
এম রিয়াজ উদ্দিন, তজুমদ্দিন
ভোলার তজুমদ্দিনে শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের উদ্যোগে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলী দখলদার বাহিনীর সন্ত্রাসী বর্বোরচিত হত্যাকান্ডের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৮ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় কলেজের একাডেমিক ভবনের সামনের আঙ্গিনায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ইসরাইলী দখলদার বাহিনীর এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে বিশ্বের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।। পাশাপাশি বাংলাদেশের সকল মানুষকে ইসরাইলের পণ্য বর্জন করার জন্য অনুরোধ জানান।