1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় শিকল দিয়ে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় শিকল দিয়ে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় শিকল দিয়ে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

মো সবুজ,ভোলা
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত
Spread the love
মো সবুজ,ভোলা
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ডাওরি বাজার সংলগ্ন একটি খাল থেকে শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী পুলিশ বলছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায়  খাল থেকে মরদেহটি উদ্ধার করে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, স্থানীয়রা খালের মধ্যে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ  এসে লাশ উদ্ধার করে। অজ্ঞাতপরিচয়ের ওই যুবকের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে একটি জিন্স প্যান্ট ও গায়ে একটি গেঞ্জি পরিহিত। হাত-পা শিকল দিয়ে বাঁধা এবং তালা মারা। পুলিশের ধারণা, এই যুবকের মৃত্যু হয়েছে আনুমানিক ২ থেকে ৩ দিন আগে। লাশের গায়ে পচন ধরেছে। যেকেউ যুবককে হত্যা করে লাশ খালে ফেলে দিয়েছে বলে পুলিশ ধারণা করছে। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন