1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় সন্তানের খেলাধুলা নিয়ে ঝগড়ার জেরে মারধর, জেলে নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় সন্তানের খেলাধুলা নিয়ে ঝগড়ার জেরে মারধর, জেলে নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সন্তানের খেলাধুলা নিয়ে ঝগড়ার জেরে মারধর, জেলে নিহত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৩৬ বার পঠিত
Spread the love

ভোলার দৌলতখানে সন্তানের খেলাধুলা নিয়ে ঝগড়ার জেরে মারধরে মো. রতন মাঝি (৫০) নামের এক জেলে নিহত হয়েছেন। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের রাধাবল্লভ গ্রামের বেড়িবাঁধ এলাকার মো. মজিবুল হকের ছেলে। এ ঘটনায় পুলিশ প্রতিবেশী নিকু বেগমকে (৪৫) আটক করেছে।

জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় রতন মাঝির ছোট ছেলে জোবায়েরের সঙ্গে পাশের বাড়ির নিকু বেগমের ছেলে আবদুল্লাহর খেলাধুলা নিয়ে ঝগড়া ও মারামারি হয়। আবদুল্লাহ বাড়ি বিষয়টি তার মাকে জানায়।

পরে ছেলে সোহেল ও মেয়ে রিংকু বেগমকে নিয়ে রতনের বাড়ি গিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন নিকু বেগম। একপর্যায়ে রতন মাঝিকে তাঁরা মারধর করেন। তাতে জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা রতনকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসাইন বলেন, জেলের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী গোলেনুর বেগম থানায় হত্যা মামলা করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে মামলার আসামি নিকু বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

facebook sharing button

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন