1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় সময় টিভির সাংবাদিক ও ক্যামেরাপার্সনের ওপর হামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় সময় টিভির সাংবাদিক ও ক্যামেরাপার্সনের ওপর হামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সময় টিভির সাংবাদিক ও ক্যামেরাপার্সনের ওপর হামলা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলা জেলার দৌলতখান উপজেলায় সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার মো. নাসির উদ্দিন লিটন (৪৯) এবং ক্যামেরাপার্সন উৎপল দেবনাথের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দৌলতখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নং ৯৫১, তারিখ ২২ আগস্ট ২০২৫ ইং।

জানা গেছে, শুক্রবার (২২ আগস্ট) দুপুরের দিকে দৌলতখান থানাধীন ভবানীপুর এলাকায় হাবু চেয়ারম্যানের বরফ মিলের পাশে সরকার কর্তৃক জেলেদের সহায়তার গরু বিতরণের খবর সংগ্রহের জন্য সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাপার্সন উৎপল দেবনাথ ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছামাত্র স্থানীয় কাজী রাসেল (৪০), নিজাম কাজী (৬০), কাজী রাকিব (২৫) এবং রিয়াজসহ (২৫) কয়েকজন সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন এবং কেন ক্যামেরা নিয়ে সেখানে সংবাদ সংগ্রহ করতে এসেছেন তা নিয়ে প্রশ্ন তোলেন।

পরিস্থিতি উত্তপ্ত হলে তারা সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও উৎপল দেবনাথকে এলোপাথাড়ি ইটপাটকেল মারাসহ ও গায়ে হাত তোলেন। যার ফলে তাদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়। হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।

সাংবাদিক নাসির উদ্দিন লিটন বিষয়টি তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দৌলতখান থানায় হাজির হয়ে ঘটনাটি সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করেন।

গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের হামলার ঘটনায় লালমোহন উপজেলা জার্নালিষ্ট ফোরামের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এতে কঠোর শান্তি প্রদানের দাবী জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন