1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় সাংবাদিকদের সঙ্গে নতুন পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় সাংবাদিকদের সঙ্গে নতুন পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সাংবাদিকদের সঙ্গে নতুন পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৯৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলায় নতুন পুলিশ সুপার মাহিদুজ্জামান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, পুলিশ ও সাংবাদিক মুদ্রার এপিঠ-ওপিঠ। কাজের ক্ষেত্রে একে অপরের সহযোগী। শনিবার বেলা ১১টায় ভোলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পুলিশ সুপার বলেন, ভোলা জেলায় মাদক, জঙ্গিবাদ ও ইভটিজিংসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বোচ্চ সচেষ্ট থাকবে। দলমত নির্বিশেষে সকলের জানমাল রক্ষায় পুলিশ কাজ করবে।

তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। বিশেষ করে সাংবাদিকদের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক রয়েছে। কাজের ক্ষেত্রে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পুলিশ-সাংবাদিক মুদ্রার এপিঠ-ওপিঠ। ভোলার আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা থাকবে-এই প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশের এই কর্মকর্তা।

অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিনুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপু, সাংবাদিক সাহদাত শাহীন, নাসির লিটন প্রমুখ। এসময় ভোলার শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন