1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা, ৫০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা, ৫০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা, ৫০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
  • প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩৪৯ বার পঠিত
Spread the love

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:

ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুদ রানা (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৭ আগষ্ট) দুপুর ১টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের ৯ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাসুদ ওই ইউনিয়নের চকঢোষ গ্রামের মো. ফখরুল ইসলামের ছেলে। তিনি নিজেকে দৈনিক দিগন্তর নামে একটি গণমাধ্যমের বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন।
মনিরুল ইসলাম নামে বোরহানউদ্দিন উপজেলার এক রিপোর্টার জানান, মাসুদ রানা নিজেকে দৈনিক দিগন্তরসহ একাধিক বেনামি গণমাধ্যমের বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিত। তার বিরুদ্ধে স্থানীয় একাধিক অভিযোগও রয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা কম। সে কোনো রিপোর্ট লিখতেও পারত না। বোরহানউদ্দিন উপজেলায় ভুয়া সাংবাদিকতা করে বেড়াত এবং গোপনে মাদক ব্যবসা করত। তার মতো এমন অনেক মাদক কারবারি রয়েছে। যারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে আছে। ডিবি পুলিশ তাকে গ্রেফতার করায় খুব ভালো হয়েছে, তার মুখোশ উন্মোচন হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ রানাকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। সে নিজেকে সাংবাদিক পরিচয় দিত, তা তিনি শুনেছেন।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ যদি মাদক কিংবা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে থাকে। তাহলে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত নিশ্চিত হয়ে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। মাসুদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হওয়ার পর দুপুরে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন