1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় সুপারি পাড়াকে কেন্দ্র করে হামলা: ৭ মাসের অন্তঃসত্ত্বাসহ আহত ৩ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় সুপারি পাড়াকে কেন্দ্র করে হামলা: ৭ মাসের অন্তঃসত্ত্বাসহ আহত ৩ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সুপারি পাড়াকে কেন্দ্র করে হামলা: ৭ মাসের অন্তঃসত্ত্বাসহ আহত ৩

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন লক্ষীপুর গ্রামে জমিজমা বিরোধ ও সুপারি পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৭ মাসের অন্তঃসত্ত্বা মহিলাসহ তিনজন আহত হয়েছেন। হামলায় আহতদের মধ্যে একজন ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূও রয়েছেন।

​গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর মনিরউদ্দিন বাড়িতে এই ঘটনা ঘটে
আহতদের মধ্যে প্রবাসী হেলাল উদ্দিনের স্ত্রী শিরিনা আক্তার জানান, “আমরা আমাদের বাগানে সুপারি পাড়ছিলাম। হঠাৎ ছলেমান ছেলে সোহরাব-এর নেতৃত্বে জসিম মৃদা, কাশেম মৃদা, সাফিজল মৃদা, রাশেদ মৃদা, হাসান মৃদা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাকে গুরুতর আহত করা হয়, আমি বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা।”

​তিনি আরও জানান, তাকে বাঁচাতে গিয়ে কাঞ্চন সর্দারের স্ত্রী লিলুফা এবং সৌদি প্রবাসী সাইফুলের স্ত্রী জুমু (২০) আহত হন। শিরিনা আক্তার অভিযোগ করেন, তাদের ঘরে কোনো পুরুষ না থাকায় হামলাকারীরা আরও লোকজন নিয়ে ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। আহতরা বর্তমানে বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে মোঃ জসিম মৃদা জানান, “আমরা কেউ এই ঘটনার সাথে জড়িত নই। আমরা মসজিদ থেকে বের হয়ে হইচই শুনে আসি। আমরা উভয় পক্ষকে ঘরে পাঠিয়ে দেই।”

এ প্রসঙ্গে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, “আমরা এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন