1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় স্কুল থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় স্কুল থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় স্কুল থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

ইব্রাহীম আকতার আকাশ,ভোলা
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার পঠিত
Spread the love
ইব্রাহীম আকতার আকাশ,ভোলা
 ভোলা সদর উপজেলার ইলিশা ইউ সি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে পুলিশ মিজানুর রহমানের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে। ভোলা সদর থানার ওসি মনির হোসেন মিঞা ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেন।
মিজানুর রহমান ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সি অলি উল্লাহ আহমেদের ছেলে এবং ৩ সন্তানের জনক। তিনি ইলিশা ইউ সি মাধ্যমিক বিদ্যালয়ে নৈশপ্রহরীর চাকুরী করেন। রাতে বিদ্যালয়ে তার নিদিষ্ট কক্ষে ঘুমাতেন।
ওসি জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও মিজানুর রহমান বিদ্যালয়ে গিয়ে তার কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে স্কুলে শিক্ষক শিক্ষার্থীরা গিয়ে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিক্ষকরা দেখেন মিজানের শয়নকক্ষে সে মৃত অবস্থায় পড়ে আছে। তার মুখ দিয়ে লালা ঝরানো এবং মরদেহের পাশে বমি রয়েছে। শয়নকক্ষটি ভিতর থেকে আটকানো ছিল। মিজানের পরিবার পুলিশকে জানিয়েছে, মিজান কয়েকদিন যাবত অসুস্থ ছিল। তাই ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারনে তার মৃত্যু হতে পারে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন