1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় ৬ বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে সিলগালা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় ৬ বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে সিলগালা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় ৬ বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে সিলগালা

এ এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন 
  • প্রকাশিত : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫২৬ বার পঠিত
Spread the love

এ এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন

স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারা দেশের ন্যায় ভোলা সদর ও লালমোহন উপজেলায় পৃথকভাবে ভোলা জেলা সিভিল সার্জন এর নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোলা শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক হাসপাতালে ভোলা জেলার সিভিল সার্জন ডা. এ কে এম শফিকুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ভোলা উকিলপাড়া মাতৃ নিলয় ক্লিনিক ও মাতৃ নিলয় হাসপাতাল, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারসহ বেশ কয়েকটি ক্লিনিকে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে সতর্ক করেন। লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় যুগির ঘোলে জয়নাল আবদীন মেডিকেল সার্ভিস সিলগালা করে সাময়িক ভাবে বন্ধ করা হয়। এ সময় সিভিল সার্জন এর সাথে আরো উপস্থিত ছিলেন, ভোলা সদর আবাসিক মেডিকেল অফিসার তায়েবুর রহমান, ভোলা সদর মেডিকেল অফিসার ফাহমিদ খান, সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী মাহাবুবুল আলম।

একই সময়ে পৃথক ভাবে ভোলা লালমোহন উপজেলায় সিভিল সার্জন ডাক্তার এ কে এম শফিকুল ইসলাম এর নির্দেশে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার, গ্রীন লাইফ হাসপাতাল, মঙ্গল শিকদার ডায়াগনস্টিক সেন্টার, গজারিয়া ডায়াগনস্টিক সেন্টার ও লডহার্ডিঞ্জ ডায়াগিস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়ম থাকায় সিলগালা করা হয়। এ সকল ডায়াগনস্টিক হাসপাতাল ও ক্লিনিক লাইসেন্স বিহীন, প্যাথলজি বিভাগে অনিয়ম, ডাক্তার ছাড়া সিজারসহ নানান অভিযোগের প্রমান মিলে। এই অভিযান পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মনিরুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. তৈয়বুর রহমানসহ স্বাস্থ্যে বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান নিয়মিত চলবে বলে ভোলা জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শফিকুল ইসলাম জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন