1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় ৬ মাসে অস্ত্র-গুলিসহ ৭০ সন্ত্রাসী ও ৬১ দুষ্কৃতিকারী আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় ৬ মাসে অস্ত্র-গুলিসহ ৭০ সন্ত্রাসী ও ৬১ দুষ্কৃতিকারী আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় ৬ মাসে অস্ত্র-গুলিসহ ৭০ সন্ত্রাসী ও ৬১ দুষ্কৃতিকারী আটক

ইব্রাহীম আকতার আকাশ, ভোলা
  • প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৪২ বার পঠিত
Spread the love

ইব্রাহীম আকতার আকাশ, ভোলা

ভোলাসহ উপকূলের বিভিন্ন স্থানে গত ছয় মাসে অভিযান চালিয়ে ৩৪টি আগ্নেয়াস্ত্র, ৫৭ রাউন্ড তাজা গুলি, সাউন্ড গ্রেনেড, ককটেল ও হাতবোমাসহ ৭০ জন দুর্ধর্ষ সন্ত্রাসী এবং অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৬১ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

বুধবার (৫ মার্চ) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ বিষয়টি  জানান।

কোস্টগার্ড জানায়, কোস্টগার্ড দক্ষিণ জোনের তত্বাবধানে গত ছয় মাসে ৩১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি বিদেশি পিস্তল, ৫৭ রাউন্ড তাজা গোলা, ১০ রাউন্ড ব্লাংক গোলা, সাউন্ড গ্রেনেড তিনটি, ককটেল ১২টি ও হ্যান্ড বোমা ৪৩টি উদ্ধার করে এবং ৭০ জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাতকে আটক করা হয়।

এছাড়াও দেশের চলমান পরিস্থিতিতে অভিযান ডেভিল হান্টের আওতায় ৬১ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড আরও জানায়, মাদক নিয়ন্ত্রণে প্রায় ১১ কেজি গাঁজা, চার লাখ ২৬ হাজার ৪১১ পিস ইয়াবা, ১১৬ বোতল ফেনসিডিলসহ ১১ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

অন্যদিকে, জাটকা সংরক্ষণ অভিযান, মা ইলিশ সংরক্ষণ অভিযান, কম্বিং অপারেশন ও মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন অভিযান পরিচালনা করে ৪৪ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল, ১২ কোটি মিটার অবৈধ চরঘেরা জাল, ৪১ লাখ মিটার অবৈধ মশারি জালসহ দুই কোটি মিটারের বেশি অবৈধ অন্যান্য জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। এছাড়াও আনুমানিক এক লাখ দুই হাজার ৬৩১ কেজি জাটকা ইলিশ, এক হাজার ২৫০ কেজি অবৈধ সামুদ্রিক মাছ, এক হাজার ২৪১টি পাঙ্গাশের পোনা ধরার চাই ও ৩২ হাজার ৫৬০ কেজি পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত পাঙ্গাসের পোনা তেতুঁলিয়া ও মেঘনা নদীতে অবমুক্ত করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন