1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলার বাজারে কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলার বাজারে কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বাজারে কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতা

মো.সবুজ, ভোলা 
  • প্রকাশিত : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৮২ বার পঠিত
Spread the love

মো.সবুজ, ভোলা 

 

ভোলার কাঁচা বাজারে বেড়েছে শীতকালীন সবজি সরবরাহ। প্রতিদিন ভোরে জেলার বিভিন্ন গ্রাম থেকে এসব সবজি এসে কাঁচাবাজারে পৌঁছায়। সরবরাহের তুলনায় বেচা-কেনা কম থাকায় প্রতিটি সবজির দাম কমেছে। এতে স্বস্তিতে সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা।

সরেজমিনে গিয়ে ভোলা সদর উপজেলার কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকার মধ্যে, এবং সর্বোচ্চ ৫০ টাকায় বিক্রি হচ্ছে টমেটো।

বিক্রেতারা বলছেন, ৫-৭ দিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম কমেছে। গেল এক সপ্তাহ আগে ভোলার বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা কেজিতে। এখন তা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে, ৬০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়, ৭০ টাকার টমেটো বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়, প্রতি পিচ পাতাকপি এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়, প্রতি পিচ লাউ বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকায়।

এদিকে সব ধরনের সবজির দাম কম পাওয়ায় খুশি ক্রেতারা। তারা বলছেন দীর্ঘদিন পর সবজির দাম কমেছে যা শীতকালীন সবজি বাজারে একরকম স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন।

ভোলা কাঁচাবাজের সবজি কিনতে আসা নুরজাহান বেগম জানান, শীতকালীন সব সবজির দামই কমেছে, যা এর আগে কিনে খাওয়া সম্ভব ছিলো না। এখন সবকিছুই অল্প দামে পাওয়া যাচ্ছে, তাই সব রকমেরই সবজি কিনেছি।

মোঃ নুরে আলম নামের এক ক্রেতা জানান, সবজির বাজার এইরকম থাকলে সাধারণ মানুষ স্বস্তিতে বাজারে আসতে পারবে। দুবেলা দুমুঠো খাবারে সবজি খেতে পারবে। তবে বাজার মনিটরিং যেনো সবসময় চালু থাকে সে দিকে খেয়াল রাখতে হবে।

শিবপুর ইউনিয়ন থেকে সবজি কিনতে আসা ক্রেতা মুসা কালিমূল্ল্যাহ জানান, সব ধরনরে সবজির দাম কম হওয়ায় বাজারে এসে ভালো লাগছে। তবে এই রকম বাজার দাম অব্যাহত রাখতে মনিটরিং করা প্রয়োজন যাতে কোন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের সুযোগ না পায়।

এ দিকে চাষীরা বলছেন , শুরুতে সবজির দাম কিছুটা পেলেও এখন পাচ্ছেন না। ফলন ভালো হওয়ায় বাজারে বেড়েছে সবজি সরবাহ। সরবাহ বেশি থাকায় দাম কমেছে। ফলে বাধ্য হয়ে কম দামেই বিক্রি করছেন শীতকালীন সবজি। তবে শুরুতে বাজার দর কিছুটা বেশি থাকায় এখন ক্ষতির সম্ভাবনা নেই।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন