1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলার লালমোহনে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলার লালমোহনে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার লালমোহনে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ২২৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন ও আওয়ামীলীগ কে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে লালমোহন উপজেলা আওয়ামী লীগ। বুধবার দুপুরে লালমোহন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার। তিনি বলেন, পাশ্ববর্তী তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু তাহের ও তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ থেকে বহিস্কৃত রিয়াদ হোসেন হান্নানের মধ্যেকার কোন্দলের জেরে সংঘর্ষের ঘটনার সাথে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও আওয়ামীলীগ কে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। হান্নান দল থেকে বহিস্কৃত হওয়ায় এমপি শাওন ও আওয়ামী লীগের সুনাম ক্ষুন্ন করতে সাংবাদিকদের মিথ্যে তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। তাই এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার রাব্বী, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম সম্পাদক আনম শাহজামাল দুলাল, উপজেলার ধলীগৌরনগর, লর্ডহাডিঞ্জ, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন