1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলা জেলায় ক্রমাগত ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলা জেলায় ক্রমাগত ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা জেলায় ক্রমাগত ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

মো: মুশফিক হাওলাদার , লালমোহন 
  • প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৮৫ বার পঠিত
Spread the love

মো: মুশফিক হাওলাদার , লালমোহন 

 

ভোলার লালমোহন-তজুমদ্দিনসহ জেলাজুড়ে ক্রমাগত ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে প্রচুর বৃষ্টি মধ্যে লালমোহন চৌরাস্তায় ‌’জুলাই ছাত্রজনতা, লালমোহন-তজুমদ্দিন’ ব্যানারে লালমোহন চৌরাস্তায় এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশের অন্যতম আয়োজক শামস উদ্দিন,  শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমোহন উপজেলার মোহাম্মদ হাসনাইন আল- মুসা, ছাত্রশিবির লালমোহন উপজেলা উত্তর সভাপতি আ: রহমান, নাগরিক ঐক্যের শামীম আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের হাফেজ মাওলানা মুফতি শফিক, ছাত্র অধিকার পরিষদ ভোলা জেলার দপ্তর সম্পাদক রাহাদ রুমিসহ আরও অনেক বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপরাধীরা নতুন ব্যানারে গিয়ে ধর্ষণ শুরু করেছে। এছাড়া এতদিন নির্যাতনের শিকার হওয়া অনেকেও এখন জালিম হয়ে উঠেছেন। ভোলায় এ ধরনের অপরাধ মেনে নেওয়া হবে না। তজুমদ্দিনের ধর্ষণের ঘটনায় অপরাধীদের শুধু বহিষ্কার করলেই চলবে না, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তজুমদ্দিন বা অন্য উপজেলায় নয়, এই লালমোহনেও একটি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। ভুক্তভোগী নারী ঠিকমতো মামলাও করতে পারেনি। একজন মাত্র আসামী গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিরা গ্রেপ্তার হয়নি। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টাও হয়েছে।

 

এছাড়া ভোলার বিভিন্ন জায়গায় মাদক সর্বগ্রাসী আকার ধারণ করেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ব্যবসায়ীরা শেষ করে দিচ্ছে। কিন্তু মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রশাসনকে বলতে চাই- ধর্ষণ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে আপনারা দায়িত্ব পালনে অপারগ হলে জনগণকে বলুন। জুলাই ছাত্রজনতা প্রশাসনকে সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। ছাত্রজনতা জীবন দিয়ে স্বাধীনতা এনেছে, স্বাধীনতার সুফল জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্যও অঙ্গীকারবদ্ধ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন