1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি লালমোহন থানার মো. সিরাজুল ইসলাম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি লালমোহন থানার মো. সিরাজুল ইসলাম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি লালমোহন থানার মো. সিরাজুল ইসলাম

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১০৩ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলা জেলায় শ্রেষ্ঠ ওসি হলেন,লালমোহন থানার মো. সিরাজুল ইসলাম। বুধবার ভোলা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স অফিস সম্মেলন কক্ষে জানুয়ারি  মাসের কল্যান ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
জানা যায়, প্রতি মাসে জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে কাজ করার স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা প্রদান করা হয়।
এদিকে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলামকে ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করায়, তিনি জেলা পুলিশ সুপারসহ উর্ধতন কতৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই অর্জনে আমার সহকর্মীরা প্রেরণা পাবে। পাশাপাশি নিজের দায়িত্ববোধ আরো বেড়ে গেল। সর্বোপরি লালমোহন বাসীর প্রতি শুভ কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন,সদ্যপদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল)বাবুল আখতার সহ ভোলা জেলার সকল থানার ওসিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন