1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলা জেলার সহকারী প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলা জেলার সহকারী প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা জেলার সহকারী প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে ভোলা জেলার মাধ্যমিক পর্যায়ের সহকারী প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ শে ডিসেম্বর) লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইয়াছিনের সভাপতিত্বে ও লালমোহন আব্দুল ওয়াহাব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সকাল দশটায় এ মত বিনিমেষ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ভোলার টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, বোরহানউদ্দিনের বি কে এম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, দৌলতখান খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন,  তজুমদ্দিন সম্ভপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হান্নান কবীর, চরফ্যাশনের কাশেমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ শাহে আলম শিমুল,  ডাওরিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুল্লাহ, কালিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনীল কুমার।
সভায় ভোলা জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমানে  মাধ্যমিক বিদ্যালয়ের  সিনিয়র সহকারী  শিক্ষকগণ  অষ্টম গ্রেডে বেতন পাচ্ছে। এতে আমাদের কোন আপত্তি নেই। সহকারী  প্রধান শিক্ষকরা বিদ্যালয়ের একাডেমিক সমস্ত কাজ করেন এবং স্কুল পরিচালনা করেন। তাই সহকারী প্রধান শিক্ষকদের কে অষ্টম গ্রেড থেকে সপ্তম গ্রেডে পরিণত করতে হবে। বক্তারা আরো বলেন  ২০২৩ সালের ৮ই আগষ্ট  হাইকোর্টে আমরা একটি রিট পিটিশন দাখিল করি। আমরাও ঐ রিড পিটিশন বাস্তবায়নের জন্য ভোলা জেলার সহকারী প্রধান শিক্ষকরা  আইনি লড়াই করব ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন