1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলা জেলা সাহিত্য মেলায় প্রাণের ছোঁয়া - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলা জেলা সাহিত্য মেলায় প্রাণের ছোঁয়া - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা জেলা সাহিত্য মেলায় প্রাণের ছোঁয়া

নুরুল আমিন
  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৪০৭ বার পঠিত
Spread the love

নুরুল আমিন

জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলা একাডেমির সমন্বয়ে এবং জেলা প্রশাসন ভোলা এর বাস্তবায়নে ভোলায় ২ দিন ব্যাপী জেলা সাহিত্য মেলা ও সংস্কৃতি অনুষ্ঠান এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা সাহিত্য মেলা -২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত জেলা সাহিত্য মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ (এমপি)‌। ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান (বিপিএম), বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার আল ফারুক মাহমুদ হোসাইন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফিল, বাংলা একাডেমি ঢাকা এর ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রুহুল আমীন জাহাঙ্গীর, দৈনিক বাংলার কন্ঠে‘র সম্পাদক এম হাবিবুর রহমান, সাপ্তাহিক সময় পূর্বাপর এর সম্পাদক কবি হাসান মাহমুদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলার কবি ও সাহিত্যিক বৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। উদ্বোধনী অনুষ্ঠানের এক সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, তরুন ছেলেমেয়ে তথা শিক্ষার্থীরা স্মার্টফোনে বেশি আসক্ত হওয়ায় সাহিত্য পাঠে মনোযোগ হারিয়ে ফেলছে, এই মেলার মাধ্যমে তা ফিরিয়ে আসার এক নব দিগন্ত সৃষ্টি হবে বলে আমরা আশা করছি। এসময় আরোও বলেন, বর্তমান প্রজন্মের তরুণ সমাজ মুক্তিযুদ্ধের স্বপক্ষে অবস্থান নিয়েছেন এটা আমাদের আশার দিক। আমাদের তরুনদের সাহিত্যসহ ভাল কাজে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আজকে যারা ছাত্র আগামীতে তারাই সমাজ ও দেশের নেতৃত্ব দিবে। আগামী প্রজন্মকে সঠিক দিক নির্দেশনার জন্য আমাদের কে পূনরায় সাহিত্য চর্চায় ফিরে যেতে হবে। মেলা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জেলা সাহিত্য মেলা -২০২২ এর শুভ উদ্বোধন করে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। এ সময় জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এরপর ভোলার কবি-সাহিত্যিক ও ঢাকা থেকে আগত সাহিত্যিকদের অংশগ্রহণে দিনব্যাপী ভোলা জেলার সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সাহিত্য পাঠ ও লেখক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবি-সাহিত্যিক ও অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন