1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলা নাগরিক সুরক্ষা পরিষদ কমিটি গঠন, সভাপতি- রিয়াজ,সম্পাদক- শিমুল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলা নাগরিক সুরক্ষা পরিষদ কমিটি গঠন, সভাপতি- রিয়াজ,সম্পাদক- শিমুল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা নাগরিক সুরক্ষা পরিষদ কমিটি গঠন, সভাপতি- রিয়াজ,সম্পাদক- শিমুল

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

উপকূলীয় দ্বীপজেলা ভোলায় ‘ভোলা নাগরিক সুরক্ষা পরিষদ’ নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। বুধবার (৮ জানুয়ারী) রাতে ভোলা প্রেসক্লাব ভবনের নিচতলায় কুইন আইল্যান্ড কিচেন চাইনিজ রেস্টুরেন্টে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সমাজসেবা ও কমিউনিটি বিল্ডিংয়ের উদ্দেশ্যে গঠিত এই অরাজনৈতিক সংগঠনের লক্ষ্য স্থানীয়দের জন্য সামাজিক, সাংস্কৃতিক এবং সেবামূলক কার্যক্রম পরিচালনা করা।

উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক আ.ন.ম রিয়াজ উদ্দিন, প্রভাষক কামরুল হাসান, ভোলা নাজিউর রহমান কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডক্টর নুরুল হক, সাংবাদিক শিমুল চৌধুরী, বোরহানউদ্দিন সরকারি আবদুল জব্বার কলেজের প্রভাষক মোঃ আনোয়ার উদ্দিন, এ রব স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ভোলা আদর্শ একাডেমি কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক ফিরোজ মাহমুদ, সাংবাদিক ইব্রাহিম আকতার আকাশ, রিয়াজ হোসেন শান্তসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

সংগঠনের আহ্বায়ক দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক আ,ন,ম রিয়াজ উদ্দিন নতুন এই অরাজনৈতিক সংগঠনের কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরেন। এর মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা, বিভিন্ন কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক আ,ন,ম রিয়াজ উদ্দিনকে সভাপতি ও সিনিয়র সাংবাদিক শিমুল চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন