1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলা–বরিশাল সেতুর দাবিতে লালমোহনে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলা–বরিশাল সেতুর দাবিতে লালমোহনে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা–বরিশাল সেতুর দাবিতে লালমোহনে মানববন্ধন

মুশফিক হাওলাদার ,লালমোহন 
  • প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত
Spread the love

মুশফিক হাওলাদার ,লালমোহন 

স্বপ্ন নয়, ভোলা- বরিশাল সেতু আমাদের অধিকার এই প্রতিপাদ্যে ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে লালমোহনে রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
হয়েছে।

সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গেট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোড চৌরাস্তার মোড়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, “ভোলা–বরিশাল সেতু শুধু স্বপ্ন নয়, এটি ভোলাবাসীর ন্যায্য অধিকার। রক্তের বিনিময় হলেও এই সেতু নির্মাণ করতেই হবে।” বক্তারা অভিযোগ করে বলেন, বহু বছর ধরে দ্বীপ জেলা ভোলার লাখো মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থা পিছিয়ে রয়েছে শুধুমাত্র স্থায়ী সেতুর অভাবে।

বক্তারা আরও বলেন, “যারা লংমার্চসহ বিভিন্ন আন্দোলনে অংশ নিয়ে এই দাবিকে জাতীয়ভাবে তুলে ধরেছেন, তারা ভোলার সত্যিকারের সু-সন্তান। তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।” এছাড়া কিছু ব্যক্তির সহযোগিতা না করা এবং আন্দোলনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার নিন্দা জানান বক্তারা।

মানববন্ধনে লালমোহনের রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল–কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন। সকলেই দ্রুত ভোলা–বরিশাল সেতু বাস্তবায়নের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন