
এম এ অন্তর হাওলাদার
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় সোমবার সকাল ১০ ঘটিকায় বোরহানউদ্দিন মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে শান্তি- শৃঙ্খলা প্রতিষ্ঠা ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে ওলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক ওলামা-মাশায়েখ সম্মেলন ও দোয়া অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা ফজলুল করীম কেন্দ্রীয় উপদেষ্টা জাতীয় ওলামা -মাশায়েখ পরিষদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ রায়হান-উজ্জামান উপজেলা নির্বাহী অফিসার বোরহানউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন এ.বি আহমদ উল্যাহ আনছারী অধ্যক্ষ বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা, আলহাজ্ব মাওলানা মুফতী মোঃ নুরনবী অধ্যক্ষ মির্জাকালু ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, মাওলানা আলআমিন অধ্যক্ষ হাকিমুদ্দিন ফাজিল মাদ্রাসা, মাওলানা হাফেজ সফিউল্যাহ নায়েবে আমির জামাত ইসলামী,প্রফেসর মোঃ ইসরাফিল অধ্যক্ষ ফজিলাতুন নেছা সরকারি কলেজ, ভোলা। মোঃ জাব্বারুল ইসলাম অফিসার ইনচার্জ বোরহানউদ্দিন থানা, আলহাজ্ব মাওলানা এ.এইচ.এম অলী উল্লাহ উপাধ্যক্ষ বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা, মাওলানা রিয়াজুদ্দিন কাশেমী,বক্তা হাবিবুর রহমান আল জাজেরী, অনুষ্ঠান সঞ্চালনা করেন ড.মোহাম্মদ হাবিবুল্লাহ সেক্রেটারী ওলামা-মাশায়েখ পরিষদ বোরহানউদ্দিন।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার শহীদদের রুহের মাখফিরাত ও আহতদের জন্য দোয়া করা হয়।
সভাপতিত্ব ও করেন আলহাজ্ব হযরত মাওলানা মহিববুল্লাহ পীর সাহেব বাটামারা।